আমাদের প্রতিষ্ঠান ইসলামের আদর্শের আলোকে জ্ঞান, চরিত্র ও মানবিকতা গড়ে তোলার একটি বিনম্র প্রয়াস। আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি, যেখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদেরকে নৈতিক, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়।
বিশেষভাবে আমরা এতিম ও অসহায় শিশুদের জন্য একটি নিরাপদ, স্নেহময় ও অনুপ্রেরণাদায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। মানসম্মত শিক্ষা, আধ্যাত্মিক উন্নয়ন এবং মানবসেবার চেতনা জাগ্রত করার মাধ্যমে আমরা তাদেরকে সমাজের জন্য উপকারী হিসেবে গড়ে তুলতে চাই।
আমাদের এই পথচলা সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের ভিত্তিতে পরিচালিত—একটি এমন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে, যারা ঈমানদার, জ্ঞানসম্পন্ন এবং মানবতার সেবায় নিবেদিত।
মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো-
(ক) মাদরাসার বৈশিষ্টাবলী
| ক্রমিক | বৈশিষ্ট |
| ০১ | স্বল্প সময়ে কোরআন শরীফ বিশুদ্ধরূপে তাজভীদসহ পড়ার জন্য ‘নূরানী পদ্ধতিতে ক্বেরাত বিভাগ’ চালু আছে। |
| ০২ | সুদক্ষ শিক্ষক দ্বারা ছাত্রদের পড়ালেখা ও তারবিয়াতের কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে ও সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য ১৫ জন শিক্ষক মাদরাসা ক্যাম্পাসে অবস্থান করেন। |
| ০৩ | ইলমে দ্বীন শিক্ষার পাশাপাশি সুন্নাত মোতাবেক জীবন গঠনের জন্য বিশেষ জোর দেয়া হয়। |
| ০৪ | নামাযী, পরহেযগার বাবুর্চী দ্বারা সাপ্তাহিক তালিকা অনুযায়ী প্রতিদিন তিন বেলা স্বাস্থ্য সম্মত খাদ্য পরিবেশন করা হয়। |
| ০৫ | লিল্লাহ বোডিং/এতিমখানায়, নিরুপায়, দুঃস্থ ছাত্রদের ফ্রি খানা দেওয়া হয়। |
| ০৬ | মাদরাসা সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচলনার জন্য এলাকার সুযোগ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি বিদ্যমান আছে। |
| ০৭ | মুহতামিম সাহেবের তত্ত্ববধানে প্রতিমাসে একবার শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক ও মাদারাসার অন্যান্য অভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয় এবং সমস্যাবলী সমাধানে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করা হয়। |
| ০৮ | শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতি মাসে ছাত্র/ছাত্রীদের মাসিক পরীক্ষা নেয়া হয়। ১ম, ২য় ও বার্ষিক পরীক্ষার পর রেজাল্ট কার্ডের মাধ্যমে অভিভাবকদেরকে ছাত্র/ছাত্রীদের উন্নতি অবনতি সম্পর্কে অবহিত করা হয়। |
| ০৯ | মাদরাসার কমিটি বিভিন্ন সময়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উস্তাদদের নিয়ে বৈঠক করেন এবং পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা পর্যালোচনা করে থাকেন। |
(খ) মাদরাসার বহুমুখী শিক্ষা ব্যবস্থা
| ক্রমিক | বহুমুখী শিক্ষা |
| ০১ |
ইসলামিক শিশু কিন্ডার গার্টেন বিভাগ: আবাসিক/অনাবাসিক : এই বিভাগে সহজতম পদ্ধতিতে মাত্র তিন বছরে শিশুদেরকে নূরানী ট্রেনিং এর মাধ্যমে তৃতীয় শ্রেণি মানের বাংলা, ইংরেজি, অংক, দোয়া, হাদীস, মাসায়েল, প্রাথমিক আরবী সাহিত্য লেখা ও পড়া সহ পূর্ণ ৩০ পারা কোরআন শরীফ নাজেরা সহী শুদ্ধভাবে পড়ানো হয়। |
| ০২ |
নূরানী কেরাত বিভাগ: আবাসিক/অনাবাসিক : এই বিভাগে কিশোর বালকদেরকে দুই বছরে পূর্ণ কোরআন শরীফ নাজেরা, দোয়া, হাদীস, মাসায়েল ও তৃতীয় শ্রেণি মানের বাংলা, ইংরেজি, অংক সুন্দরভাবে পড়ানো হয়। |
| ০৩ |
হিফযুল কুরআন বিভাগ: এই বিভাগে সুন্দরভাবে স্বল্প সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ হাফেজ দ্বারা পবিত্র কোরআন শরীফ আন্তর্জাতিক মানে হিফজ করানো হয়। |
| ০৪ |
কিতাব বিভাগ: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের কারিকুলাম অনুযায়ী মিজান জামাত (ষষ্ঠ শ্রেণি) পর্যন্ত বর্তমানে চালু রয়েছে। পর্যায়ক্রমে আরও অগ্রগতি করা হবে ইনশাআল্লাহ। |
| ০৫ |
কুটির শিল্প: এই বিভাগে ছাত্রদের ইসলামী শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন কম্পিউটার ও হস্তশিল্প প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর নাগরিক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। |
